চা বাগানের ম্যানেজারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

চা বাগানের ম্যানেজারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ১১:৩৮:৫৩ পূর্বাহ্ন

চা বাগানের ম্যানেজারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগানের ম্যানেজারদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় পুলিশ সুপার বলেন, ”পুলিশের কাজ হচ্ছে জনগণের জান-মালের নিরাপত্তা দেয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনকল্যাণে কাজ করা। পুলিশ চা বাগানের মালিক ও শ্রমিকদের নিরাপত্তায় সবসময়ই পাশে থাকবে।

এছাড়া বাগানে মদ,জুয়া এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে মাননীয় পুলিশ সুপার মহোদয় আলোচনা করেন।

এ‌ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী