অবৈধ অনুপ্রবেশকালে কুলাউড়ায় যুবক আ টক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

অবৈধ অনুপ্রবেশকালে কুলাউড়ায় যুবক আ টক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০২:৫১:২১ পূর্বাহ্ন

অবৈধ অনুপ্রবেশকালে কুলাউড়ায় যুবক আ টক

প্রতীকী ছবি


মৌলভীবাজারের কুলাউড়ায় ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশকালে খয়জুর আলী (২৬) নামের এক বাংলাদেশি যুবককে আটক করে থানায় দিয়েছেন বিজিবির সদস্যরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

খয়জুর কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া গ্রামের মহরম আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার বলেন, রবিবার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকরিয়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন খয়জুর। এসময় তার কাছে বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে খয়জুর বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাকে আটক করে থানায় হস্তান্তর করেন বিজিবির সদস্যরা।

ওসি আরও বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে খয়জুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী