রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক কারাগারে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক কারাগারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০৮:৩০:৫৪ পূর্বাহ্ন

রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক কারাগারে

সংগৃহীত


রাজশাহীর সাবেক এমপি আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার এনামুল হককে রাজধানী ঢাকার আদাবর থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর আদালতে তোলা হয়।

এ সময় তার পক্ষের আইনজীবী আদালতে জামিন আবেদন করেন। কিন্তু শুনানি শেষে আদালতের বিচারক মো: হাদিউজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং উনাকে  কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক আমান উল্লাহ গণমাধ্যমকে জানান, সাবেক এমপি এনামুল হকের বিরুদ্ধে গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারা উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাকে আদালতে তোলা হয়েছিল। এ সময় আসামিপক্ষের আইনজীবী তার জন্য জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নাকচ করেন এবং তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক এনা গ্রুপের চেয়ারম্যান। তিনি এ আসনে তিনবারের এমপি ছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। কিন্তু নিজ দলের প্রার্থীর কাছেই পরাজিত হন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গা ঢাকা দেন। ১৬ সেপ্টেম্বর রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাকে রাজশাহীতে আনা হয়।


জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন