‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ মুকুট জয়ী হলেন রিয়া
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ PM

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ মুকুট জয়ী হলেন রিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০৮:৫৬:৫০ AM

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ মুকুট জয়ী হলেন রিয়া

ছবি: সংগৃহীত


মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট ২০২৪ জয়ী হয়েছেন ১৮ বছর বয়সী রিয়া সিং। রোববার রাজস্থানের জয়পুরে গ্র্যান্ড ফিনালেতে তার নাম ঘোষণা করা হয়। এই শিরোপায় রীতিমতো আবেগপ্রবণ রিয়া। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর খেতাব জয় করে আমি খুবই কৃতজ্ঞ। এই জায়গায় পৌঁছানোর জন্য আমি অনেকটা পরিশ্রম করেছি। আমি নিজেকে এই জয়ের জন্য যোগ্য বলে মনে করি। আগে যারা জয়ী, তাদের থেকেও ভীষণভাবে অনুপ্রাণিত আমি।’

রিয়ার জীবনের এমন অনেকগুলো বিষয় রয়েছে, যা অনেকেই জানে না । এই পুরস্কার জয়ের জন্য দীর্ঘদিন ধরে প্রচুর চেষ্টা করেছেন। অভিনেত্রী ঊর্বশী রাউতেলা এই অনুষ্ঠানের একজন বিচারক ছিলেন। তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল এই বছর মিস ইউনিভার্সে আমাদের দেশ ভালো ফল করবে। সব প্রতিযোগীই ভীষণই পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ। সেরার সেরা তিনি হবেনই।’

মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় রিয়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি ছিলেন। যিনি ১৭ আগস্ট প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। মুকুট জয়ের পর তিনি মেক্সিকোতে ১৬ নভেম্বর, ২০২৪-এ অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স ২০২৪-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলেও জানা গেছে।

রিয়া ২০২২ সালে আহমেদাবাদ মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। তিনি জিএলএস ইউনিভার্সিটি থেকে পারফর্মিং আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। রিয়া একজন জনপ্রিয় ব্যবসায়ী ব্রিজেশ সিংহের মেয়ে। তার বাবা-মা দু’জনেই রিয়ার স্বপ্ন এবং ক্যারিয়ারের জন্য খুব সাপোর্ট করেছেন।

খুব অল্প বয়স থেকেই মডেল হিসেবে কাজ শুরু করেন রিয়া। ১৬ বছর বয়সে ডিভা'স মিস টিন গুজরাট এবং ১৭ বছর বয়সে মিস টিন আর্থ ২০২৩-এর মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং দুটি শিরোপা জয় করেছিলেন।

রিয়া বেশ কয়েকজন বাণিজ্যিক বিজ্ঞাপনেও কাজ করেছেন। তিনি তামান্না ভাটিয়ার মতো জনপ্রিয় নামের সঙ্গে কাজ করেছেন এবং প্রায়শই তার সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের পোস্ট করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি