শিক্ষা ক্যাডারে অধ্যাপক হচ্ছেন ৯৯২ জন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিক্ষা ক্যাডারে অধ্যাপক হচ্ছেন ৯৯২ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ১০:১৮:৫৫ পূর্বাহ্ন

শিক্ষা ক্যাডারে অধ্যাপক হচ্ছেন  ৯৯২ জন

প্রতীকী ছবি


অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৯২২ জন সহযোগী অধ্যাপক। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন।  

পদোন্নতি পাওয়া অধ্যাপকদের মধ্যে অর্থনীতির ৬০ জন, আরবির ১৩, ইসলামি শিক্ষার ১৬, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১২২, ইংরেজির ৭০, ইতিহাসের ৩৯, উদ্ভিদবিদ্যার ১৯, কৃষিবিজ্ঞানের ৫, গার্হস্থ্য অর্থনীতির ৬, নার্সারির ১, গণিতের ৫২, দর্শনের ৯৯, পদার্থবিদ্যার ৫১, পালির ১, পরিসংখ্যানের ২, প্রাণিবিদ্যার ৪৮, বাংলার ৩০, ব্যবস্থাপনার ৪৬, ভূগোলের ১৩, মনোবিজ্ঞানের ৭, রসায়নের ৩৬, রাষ্ট্রবিজ্ঞানের ৬৯, সমাজকল্যাণের ১১, সমাজবিজ্ঞানের ৫, সংস্কৃতের ৮ ও হিসাবজ্ঞিানের ৬২ জন।

এ ছাড়া টিচার্স ট্রেনিং কলেজগুলোতে টিটিসি (ইসলামি আদর্শ) চারজন, টিটিসি (ইংরেজি) তিন, টিটিসি (ইতিহাস) দুই, টিটিসি (গাইডেন্স, কাউন্সিলিং) তিন, টিটিসি (গণিত) পাঁচ, টিটিসি (গ্রন্থাগার বিজ্ঞান) দুই, টিটিসি (প্রফেসনাল ইথিকস) দুই, টিটিসি (ভূগোল) তিন, টিটিসি (রাষ্ট্রবিজ্ঞান) এক, টিটিসি (বিজ্ঞান) এক ও টিটিসি (শিক্ষা) চারজন রয়েছেন।

সর্বশেষ ২০২৩ সালে সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছিল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ জনকে।

জানা যায়, কর্মকর্তার সংখ্যার দিক দিয়ে বড় দুটি ক্যাডারের একটি হলো শিক্ষা। এই ক্যাডারে মোট ১৫ হাজার ৯৫০টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৪ হাজারের কিছু বেশি। তাঁদের অধিকাংশই সরকারি কলেজের শিক্ষক। বাকিরা মাউশিসহ শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কর্মরত।

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন