নিসচা আস্থার প্রতীক হয়ে কাজ করছে : বড়লেখায় ব্রিটিশ কাউন্সিলর হাবিব
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

নিসচা আস্থার প্রতীক হয়ে কাজ করছে : বড়লেখায় ব্রিটিশ কাউন্সিলর হাবিব

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০২:৫৩:০১ পূর্বাহ্ন

নিসচা আস্থার প্রতীক হয়ে কাজ করছে : বড়লেখায় ব্রিটিশ কাউন্সিলর হাবিব

ছবি নিজস্ব


জনস্বার্থে নিসচা'র সকল কার্যক্রমের প্রতি সাধুবাদ জানিয়ে লন্ডনের সাউথ কেস্টেবেন ডিস্ট্রিক্ট কাউন্সিলর হাবিবুর রহমান বলেছেন, নিসচা সমাজ ও দেশের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। দেশের ক্রান্তিলগ্নে সংগঠনটি বিশেষ অবদান রাখছে। আমি প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে লন্ডন থেকে তাদের কার্যক্রম অবলোকন করেছি। আসলে নিসচা সমাজের কল্যাণে মানবিক কার্যক্রমে আস্থার প্রতীক হয়ে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে। 

তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানে তাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি তারা অত্যন্ত নিখুঁতভাবে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে প্রতিনিয়ত মানবিক সহায়তা প্রদান করছে। অলরাউন্ডার হয়ে এই জনপদে সংগঠনটি সামাজিক উন্নয়নে মানবিক কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। বিশেষ করে নিঃস্বার্থভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করছে তা স্থানীয়দের সাথে আলপকালে প্রমান পেয়েছি। আমি তাদের সকল কার্যক্রমের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করবো। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টায় জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার বিভিন্ন সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক কার্যক্রমের প্রতি উদ্বুদ্ধ হয়ে লন্ডনের সাউথ কেস্টেবেন ডিস্ট্রিক্ট কাউন্সিলর ও সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের চেয়ারম্যান সমাজসেবক হাবিবুর রহমানের আমন্ত্রণে মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন। 

পৌর শহরের ইয়াম্মী প্যারাডাইজে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ। প্রধান অতিথির বক্তব্য দেন লন্ডনের সাউথ কেস্টেবেন ডিস্ট্রিক্ট কাউন্সিলর হাবিবুর রহমান। প্রধান আলোচকের বক্তব্য দেন নিসচা বড়লেখা শাখার পৃষ্ঠপোষক প্রভাষক তারেক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন পৃষ্ঠপোষক মোহাম্মদ হানিফ পারভেজ, শরফ উদ্দিন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি ও কার্যকরী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন। 

এছাড়া উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আমান হাসান, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, এহসান আহমদ, ছাদিকুর রহমান, অজিত রবিদাস, সাহেদ আহমদ পাবেল, শাহাব উদ্দিন, আফজাল হোসেন রুমেল, মজনুর রহমান, ছায়দুল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

পরে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় লন্ডনের কাউন্সিলর সমাজসেবক হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে নিসচা বড়লেখা শাখা।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী