সড়ক দূ র্ঘট না প্রতিরো*ধে সচেতনতামূলক পথসভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সড়ক দূ র্ঘট না প্রতিরো*ধে সচেতনতামূলক পথসভা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০৬:২৯:৪৪ পূর্বাহ্ন

সড়ক দূ র্ঘট না প্রতিরো*ধে সচেতনতামূলক পথসভা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার শহরের বেরীরপার এলাকায় পথসভাটি আয়োজন করে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। অকালে তাজা প্রাণ যাতে সড়কে ঝরে না পড়ে এ ব্যাপারে মৌলভীবাজার ট্রাফিক পুলিশ সবসময় আন্তরিক।’

তিনি আরো বলেন, সড়ক নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দিতে হবে। এসময় তিনি ট্রাফিক আইন মেনে চলতে জনগণের সচেতনতার উপর অধিক গুরুত্বারোপ করেন।

পথসভা শেষে পুলিশ সুপার  ট্রাফিক আইন মেনে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ‌ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  মোহসিন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন  এবং মৌলভীবাজার ট্রাফিক বিভাগ ও ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশন সংগঠনের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী