খুব শিগগিরই আমাকে বড় পর্দায় দেখা যাবে : তিশা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ PM

খুব শিগগিরই আমাকে বড় পর্দায় দেখা যাবে : তিশা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০৮:৪৮:২৫ AM

খুব শিগগিরই আমাকে বড় পর্দায় দেখা যাবে : তিশা

ছবি: সংগৃহীত


ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন। তবে ভক্তদের প্রশ্ন, তিশা কি কখনো বড় পর্দায় কাজ করবেন? করলেও সেটা কবে? সম্প্রতি ভোলায় একটি শো-রুম উদ্বোধনে গিয়ে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। 

তানজিন তিশা বলেছেন, ‘দর্শক যেহেতু চায়, তাই খুব শিগগিরই আমাকে বড় পর্দায় দেখা যাবে। এটা আমি বলতে পারি, বাকিটা আল্লাহ ভরসা। দর্শকের সাপোর্ট ও দোয়া থাকলে অবশ্যই আমাকে বড় পর্দায় দেখা যাবে।’

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ভোলা জেলা শহরের উকিল পাড়ায় পোশাক ব্রান্ড ওয়েস্ট্রির পঞ্চম শাখা উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

এসময় পোশাক ব্রান্ড ওয়েস্ট্রি নিয়ে তিশা বলেন, ‘আজকে আমি ভোলাতে এসেছি ওয়েস্ট্রির পঞ্চম শাখার গ্রান্ড ওপেনিংয়ে। এ ব্রান্ডের একটি ভালো দিক দেখলাম, তারা নিজেরা পোশাক তৈরীর পাশাপাশি পোশাক ইমপোর্টও করে। ওই জায়গা থেকে আমি বলবো, আমাদের দর্শক বা ছেলে-মেয়েদের দেশি ও বিদেশি প্রোডাক্টের প্রতি এক ধরণের ডিমান্ড থাকে, সেই জায়গা থেকে ওয়েস্ট্রিতে দুই ধরনের পোশাকই পেয়ে যাবেন তারা।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি