বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের স্মরণে শায়েস্তাগঞ্জে বৃক্ষরোপন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের স্মরণে শায়েস্তাগঞ্জে বৃক্ষরোপন

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ১০:৩২:৫৮ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের স্মরণে শায়েস্তাগঞ্জে বৃক্ষরোপন

ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের শৈলজুড়ায় অবস্থিত প্রাণ-আরএফএল পাবলিক স্কুল। ২৪ সেপ্টেম্বর ( মঙ্গলবার) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং বিভাগের সহযোগিতায় কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক র‌্যালি, বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কার্যক্রম ছিল।

হবিগঞ্জ  ইন্ডাস্ট্রিয়াল পার্ক (আরএফএল) জেনারেল ম্যানাজার (জিএম) ও  প্রান আরএফএল পাবলিক স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি লে. কর্নেল ইঞ্জি. শেখ  জালাল (অব.) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ফারজানা আক্তার মিতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা রাম কৃষ্ণ ঘোষ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার, প্রাণ আরএফএল গ্রুপের হেড অফ কর্পোরেট (ব্যান্ড) নূরুল আফসার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রান আর এফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. মবিনুল হক চৌধুরী, উপাধ্যক্ষ মো. মোফাক্ষার উদ্দীন। অতিথিবৃন্দ স্কুল প্রাঙ্গনে শতাধিক বৃক্ষ রোপন করেন। শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের গাছের চারা বিতরন করেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন