কুলাউড়ায় অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবহন শ্রমিক সমাবেশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

কুলাউড়ায় অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবহন শ্রমিক সমাবেশ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ০২:০৪:৪৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবহন শ্রমিক সমাবেশ

ছবি নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবহন শ্রমিক সদস্যদের নিয়ে শ্রমিক সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে শহরের একটি হোটেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কুলাউড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কুলাউড়া উপজেলা সভাপতি বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিনের প্রাণবন্ত সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পরিবহন শ্রমিক ফেডারেশনের মৌলভীবাজার জেলা উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান, কুলাউড়া উপজেলা উপদেষ্টা মোহাম্মদ আবদুল হামিদ খান, খন্দকার আব্দুস সোবহান, পরিবহন শ্রমিক ফেডারেশনের মৌলভীবাজার জেলা সভাপতি মোহাম্মদ কামাল আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা দক্ষিণে সাধারণ সম্পাদক জুলহাস হোসেন বাদল ও সিলেট জেলা দক্ষিণের ট্রেড ইউনিয়ন সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল হক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক আব্দুল মুন্তাজিম, রাজানুর রহিম ইফতেখার, নির্মাণ শ্রমিক মৌল:-২৭ এর সভাপতি আবুল কাশেম আজাদ, দোকান শ্রমিক মৌল:- ১০ এর সভাপতি সুলতান আহমদ চৌধুরী, পরিবহন শ্রমিক ১২২৩ এর সভাপতি ইসলাম উদ্দিন জ্ঞানী, মাওলানা সাইদুল ইসলাম, ইউনুস আহমদ, আবুল কাশেম আবুল প্রমুখ।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী