‘প্রশাসনের গতিশীলতা বৃদ্ধিতে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্প্রীতি অত্যন্ত জরুরি’
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

‘প্রশাসনের গতিশীলতা বৃদ্ধিতে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্প্রীতি অত্যন্ত জরুরি’

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ০৭:২২:০২ পূর্বাহ্ন

‘প্রশাসনের গতিশীলতা বৃদ্ধিতে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্প্রীতি অত্যন্ত জরুরি’

ছবি: নিজস্ব


 মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নতুন সরকার গঠন পরবর্তী দেশের আইন-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সবচেয়ে বেশি ভুমিকা রেখেছেন এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রশাসনের গতিশীলতা বৃদ্ধিতে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্প্রীতি অত্যন্ত জরুরি, এর কোনো বিকল্প নেই। তিনি বুধবার দুপুরে বড়লেখায় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সাথে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন। 

জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওরপাড়ের তালিমপুর, বর্নি ও সুজানগর ইউনিয়নের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষা-দীক্ষায় এগিয়ে নেওয়ার ব্যাপারে ত্রি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে আহ্বান জানান। 

ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফেজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী এনামুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত কুমার পাল প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী