চাঁদে পা রেখেছে ভারত, মো‌দি‌কে শেখ হা‌সিনার অভিনন্দন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

চাঁদে পা রেখেছে ভারত, মো‌দি‌কে শেখ হা‌সিনার অভিনন্দন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৩ ০৬:০৭:৩৮ পূর্বাহ্ন

চাঁদে পা রেখেছে ভারত, মো‌দি‌কে শেখ হা‌সিনার অভিনন্দন

ছবি: সংগৃহীত


চাঁদে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় ভারতীয় হাইকমিশন আজ এ তথ্য জানায়।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো ওই শুভেচ্ছা বার্তায় বিশ্বের চতুর্থ রাষ্ট্র হিসেবে চাঁদের পৃষ্ঠে মহাকাশযানের সফল অবতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এবং এর বিজ্ঞানীদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শুভেচ্ছা বার্তায় আরও উল্লেখ করেছেন, এই গুরুত্বপূর্ণ উপলক্ষে এবং এই ঐতিহাসিক অর্জনে ভারতের সঙ্গে বাংলাদেশও আনন্দিত। এই অর্জন বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি খাতে অগ্রসর হওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সব দেশের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়। চাঁদের বুকে গতকাল সফলভাবে অবতরণ করে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩।

ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এর মধ্য দিয়ে চাঁদে মহাকাশযান অবতরণকারী দেশের তালিকায় যুক্ত হলো ভারত।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক