শাল্লায় ৪ গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে লিগ্যাল নোটিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শাল্লায় ৪ গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে লিগ্যাল নোটিশ

বিপ্লব রায়, শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ০২:১৫:৪৫ পূর্বাহ্ন

শাল্লায় ৪ গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে লিগ্যাল নোটিশ


সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের শাসখাই, মৌরাপুর, আগুয়াই, বিলপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টর আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সিনিয়র সচিব পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড; জেনারেল ম্যানেজার, পল্লী বিদ্যুৎ সমিতি সুনামগঞ্জ; নির্বাহী প্রকৌশলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ ও এজিএম, সাব-জোনাল অফিস, শাল্লা পল্লী বিদ্যুৎ সমিতিকে এ নোটিশ পাঠান তিনি।

নোটিশে শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ৪টি গ্রামের (শাসখাই, মৌরাপুর, আগুয়াই ও বিলপুর) জনসাধারণের জীবনমান উন্নয়নে পল্লী বিদ্যুৎ সংযোগ প্রদানে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নোটিশ গ্রহিতাসহ সংশ্লিষ্ট সকলকে বিনীত অনুরোধ করা হয়। অন্যথায় আইন প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে যথাযথ আইনি প্রতিকার চাওয়া হবে। 

জানা যায়, সরকারের ৩০ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প পাঁচ বছরের মাথায় মুখ থুবড়ে পড়েছে। দুই বছর হয় ওই প্রকল্প একেবারে বন্ধ হয়ে আছে। এ অবস্থায় বেকায়দায় পড়েছেন শাল্লার হবিবপুর ইউনিয়নের ছয়শ পরিবারের চার হাজারেরও বেশি মানুষ। তিন বছরের বেশি সময় ধরে এসব গ্রামের মানুষ বিদ্যুৎহীন। সাম্প্রতিক গরমে এই গ্রামগুলোর মানুষের হাঁসফাঁস অবস্থা। কষ্ট দূর করতে নানা জায়গায় ধরনা দিয়েও লাভ হচ্ছে না তাদের।

শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নে ২০১৬-১৭ অর্থবছরে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের বৃহত্তম সৌর সোলার বিদ্যুৎ স্টেশনটি পাঁচ বছরের মাথায় মুখ থুবড়ে পড়ে আছে। ২০২২ সালের বন্যায় এই প্রকল্পের বিদ্যুৎ সরবরাহের খুঁটিসহ অনেক কিছুই ভেসে গেছে, বিনষ্ট হয়েছে। এরপর ওই প্রকল্প আর মানুষের কোনো কাজে লাগেনি। এ অবস্থায় শাল্লার শাসখাই গ্রাম, বাজার, বিলপুর, মৌরাপুর ও আগুয়াই গ্রামের মানুষ প্রচণ্ড খরতাপে পুড়ছে। কিন্তু তাদের এই কষ্টের বিষয়টি আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ।

গ্রাহকদের অনেকে সৌর সোলার ছেড়ে পল্লী বিদ্যুতে সংযোগ পাওয়ার জন্য যোগাযোগ করেন। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষও তাদের ফিরিয়ে দেয়। পল্লী বিদ্যুৎ জানিয়ে দেয়, যেহেতু প্রকল্পটি পিডিবি’র তারাই এই গ্রাহকদের সমস্যার সমাধান দিতে হবে। এরপর ২০২০ সালের ৮ অক্টোবর চারশ গ্রামবাসীর স্বাক্ষরসহ এলাকাবাসী জেলা প্রশাসকের নিকট আবেদন করে জানানো হয় তারা পল্লী বিদ্যুতের সংযোগ নিতে চান এবং এই প্রকল্প থেকে তাদের মুক্তি দেওয়া হোক। কিন্তু তাতেও কোনো কাজ হয় নি। এরপর থেকে নানা জায়গায় ধরণা দিয়েও কো'নো ফল পাননি ভাটি এলাকার সুবিধাবঞ্চিত কয়েক হাজার মানুষ।

২০২২ সালের প্রলংকরী বন্যার সময় ডুবে যায় এই প্রকল্পের অনেক স্থাপনা। সরবরাহ লাইনের শতাধিক খুঁটি ভেঙে যায়, ভেসে যায়। বন্যার পর আর বিদ্যুৎ দেখেননি ওই এলাকার মানুষ। এ অবস্থার মধ্যেই ২০২২ শেষের দিকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করা হয় শাল্লাকে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী