জাপানে ছয় দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্প
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩১ PM

জাপানে ছয় দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০৭:২৮:০১ AM

জাপানে ছয় দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্প


জাপানের হোক্কাইডোতে ছয় দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার (১১ জুন) এনএইচকে নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল উরাকাওয়া টাউনের উপকূলের ১৪০ কিলোমিটার গভীরে।

প্রতিবেদনে বলা হয়েছে, চিটোস সিটি, আতসুমা টাউন ও উরাকাওয়া টাউনে শূন্য থেকে সাত পর্যন্ত জাপানি সিসমিক স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল পাঁচের নিচে।

২০১১ সালের শক্তিশালী এক ভূমিকম্পে জাপানের ফুকুশিমা প্রিফেকচারের দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। ১৯৮৬ সালে চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের পর সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনা ছিল এই দাইচি পরামাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ায় জাপানে ভূমিকম্প সাধারণ ঘটনা। এ কারণে দেশটির অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়, যেন প্রচণ্ড কম্পনেও ভবনের কিছু না হয়। ভবন নির্মাণ আইন মানা হচ্ছে কি না, মহড়ার মাধ্যমে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে বাসের চা'পায় প্রা'ণ গেল কিশোরীর, আ'হত ৩
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন