মৌলভীবাজারে নারীর দ্বিতীয় বিবাহ সংক্রান্ত সালিশ বৈঠকে একজন খু ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

মৌলভীবাজারে নারীর দ্বিতীয় বিবাহ সংক্রান্ত সালিশ বৈঠকে একজন খু ন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ১১:২৮:১৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে নারীর দ্বিতীয় বিবাহ সংক্রান্ত সালিশ বৈঠকে একজন খু ন

ছবি:সংগৃহীত


 মৌলভীবাজার শহরতলীর হিলালপুর গ্রামে সালিশ বৈঠক চলাকালে দু’পক্ষের  সংঘর্ষে পারভেজ আহমদ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী সহ আহত হয়েছেন আরও ৩ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে শহরতলীর হিলালপুর এলাকায় তারা মিয়ার বাড়ীতে এক নারীর দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে ছঈদ উল্লার পুত্র পারভেজ আহমদ এর সাথে একই এলাকার সামাদ মিয়া ও তার সহযোগীদের এক সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠক চলাকালে পূর্ব থেকে দেশীয় অস্ত্রসহ ওৎ পেতে থাকা সুফিয়ান মিয়া, আজাদ মিয়া, রিপন মিয়া, শিপন মিয়াসহ অন্যান্যরা এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এতে গুরুত্বর আহত হন-পারভেজ আহমদ, তার বড় ভাই পীর আজাদ, মা কটই বিবি ও বাতিজা আছাদ মিয়া।

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে গুরুত্বর আহত পারভেজ আহমদ সহ অন্যান্যদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে পৌছলে তাদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক পারভেজ আহমদকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পুলিশের একটি টিম নিয়ে পৌঁছান। হামলার সাথে জড়িত আজাদ মিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী