ভারতে মহানবি (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বড়লেখায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

ভারতে মহানবি (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বড়লেখায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ০৭:১৯:৪২ পূর্বাহ্ন

ভারতে মহানবি (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বড়লেখায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ

ছবি:সংগৃহীত


ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল (স.)-কে নিয়ে কটূক্তি ও বিজেপির সংসদ সদস্য নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সর্বস্তরের তাওহীদি জনতা।  শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা সর্বস্তরের তাওহীদি জনতা বড়লেখা পৌরশহরের বিক্ষোভ মিছিল বের করেন।  

মিছিল পরবর্তী সমাবেশে সবেক ইউপি সদস্য ফয়ছল আলম স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মুহাইমিন, জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলা শাখার সেক্রেটারি মুফতি জিয়াউল হক, জামায়ত নেতা খিজির আহমদ, সাংবাদিক এম এম আতিকুর রহমান, মোহাম্মদ আবুল হোসাইন, আব্দুল হাছিব, প্রভাষক তারেক আহমদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, আব্দুল লতিফ, সাবেক ছাত্রনেতা আব্দুস ছামাদ প্রমুখ।  

সমাবেশে বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামে জঘন্য মিথ্যাচার ও কটূক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছেন। তাতে বিজেপির সংসদ সদস্য নিতেশ রান সমর্থন করেছেন। এতে মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে।  আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় বক্তারা অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। সামাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মীর নাঈম হাসান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী