সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ৩নং ওয়ার্ড খেলাফত মজলিসের দাওয়াতী মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বাঁশটিলা বাজারে অনুষ্ঠিত দাওয়াতী মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন।
৩নং ওয়ার্ড খেলাফত মজলিসের সভাপতি মাওলানা দিলোওয়ার হোসেনের সভাপতিত্বে ও পৌর শাখার সহ- সাধারণ সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, নোয়ারাই ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা উমায়রুল ইসলাম লস্কর ও বাশঁটিলা মাদ্রাসার মুহতামীম মাওলানা ইমাদ উদ্দিন।
এসময় সভায় উপস্থিত ছিলেন পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমিন ও সদস্য শাহ আলম। পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আকিক হোসাইন বলেন, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার গণআন্দোলনে সকল শ্রেণি-পেশার লোকজন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো বিভক্তি সমাজে কল্যাণ বয়ে আনতে পারে না। বিগত সরকারের আমলে ইসলাম শব্দ মুখে উল্লেখ করা যেত না। আলেম-উলামাদের নির্বিচারে হত্যা করা হয়েছে। খোদাভীরু নেতৃত্ব না থাকায় একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করা যাচ্ছে না। প্রতিটি ওয়ার্ডে খেলাফত মজলিসের দূর্গ গড়ে তোলে স্থানীয়ভাবে জনপ্রতিনিধিত্ব করার ক্ষমতা অর্জন করতে হবে। তবেই খেলাফত মজলিসের লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে।
অনুষ্ঠান শেষে খেলাফত মজলিসে স্থানীয়দের মধ্যে যোগদান করেন ইউনুস আলী, ফয়েজ আহমেদ, আলী আহমদ, জাবেদ আহমদ, আবুল কালাম আব্দুন নূর, হোসাইন আহমদ, মুস্তাকিম আহমদ, সেলিম আহমেদ, হাবিবুর রহমান, আলী হায়দার, আলী আসকর, রেজাউল করিম, দুলাল আহমদ প্রমুখ।
জৈন্তা বার্তা / আরআর




