সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বড়লেখায় আ টক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বড়লেখায় আ টক

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০২:৪৩:৫২ পূর্বাহ্ন

সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বড়লেখায় আ টক


সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এইচ ইলিয়াস দিনারকে (৪১) আটক করেছে বড়লেখা থানার পুলিশ।  

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকার শ্বশুরবাড়িতে থেকে তাকে আটক করা হয়। দিনার সিলেটের মোগলবাজার এলাকার মৃত নাসিরুল হক চৌধুরীর ছেলে।  

সূত্র জানায়, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এইচ ইলিয়াস দিনার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকায় শ্বশুরবাড়িতে ছিলেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।  

বড়লেখা থানার ডিউটি অফিসার এসআই বিনয় রায় শনিবার (২৮ সেপ্টেম্বর) সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এইচ ইলিয়াস দিনারকে আটকের বিষয়টি গণমাধ্যমকর্মীর মুঠোফোনে নিশ্চিত করলেও প্রথমে তিনি তার নাম-পরিচয় দিতে অস্বীকৃতি জানান। পরে অবশ্য নাম-পরিচয় বললেও তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী