দোয়ারাবাজারে সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

দোয়ারাবাজারে সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০৩:৩০:৩৫ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়


সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার সরকারি মডেল হাইস্কুল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির হারুনুর রশীদের সভাপতিত্বে এবং উপজেলা নায়েবে আমির মাষ্টার কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম কমিউনিটি অব ইউকে এর প্রেসিডেন্ট ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস।

এসময় বক্তারা বলেন, আজকে স্বৈরশাসকমুক্ত বাংলাদেশ। এরপরে কী এটাই আমাদের ভাবতে হবে। আমরা ১৯৭১ সালে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্য, অধিকার, ন্যায়বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে কী করবে এটা নিয়ে কোনো নকশা মানুষের মধ্যে প্রকাশ করেনি। এটা নিয়ে কাজ করা হচ্ছে।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা জাহাঙ্গীর আলম, ডা. হারিছ মিয়া, মো. দিলোয়ার হোসেন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সিদ্দিকুল ইসলাম, জাহারুল ইসলাম, আব্দুল হান্নান প্রমুখ। 

উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এম এ মুত্তালিব ভুইয়া, মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, আবু সালেহ মো. আলা উদ্দিন, এনামুল কবির মুন্না, আশিশ রহমান ও শাহনুর ওয়াদুদ সাগর। উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ মাসুক নাঈম, মাসুদুর রহমান সোহাগ ও সুহেল আহমদ।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী