মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার র‌্যালি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার র‌্যালি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০৮:০৮:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার র‌্যালি

ছবি: নিজস্ব


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মৌলভীবাজার শহরে মুবারক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।

২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় যুগ্ম মহাসিচব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আহমদ হাসান চৌধুরী ফুলতলী। পরে দুপুর সাড়ে বারোটায় শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে হাজার হাজার তালামীয কর্মী ও নবীপ্রেমিক সাধারণ জনতা অংশগ্রহণ করে।

র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ড. আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) রাসূলের আদর্শ সর্বত্র ছড়িয়ে দেওয়ার অন্যতম উপলক্ষ্য। মিলাদুন্নবী মাহফিলে আমরা আমাদের জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়নের সকল দিক নিয়ে কথা বলি। রাসূলের আদর্শে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সংশোধনের কথা বলি। আমরা নবীপ্রেমে উজ্জীবিত হই ও আমাদের ঈমানকে নবায়ন করি। উলামায়ে কেরাম এ ধরনের আয়োজনের ব্যবস্থা করায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা র‌্যালি করছে, কাওয়ালি হচ্ছে ও রাসূলের শানে নাত গাওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, এখন মানুষ নামাজ রোজা শিক্ষা করেছে। রমজান মাসে ত্রিশ রোজা রাখে। আল্লাহর ভয়ে পানি খায় না। অথচ এরকম লোক ঘুষ খায়। দেশের টাকা পাচার করে। এদের সামনে রাসূলের আদর্শ উপস্থাপন করতে হবে।

তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলী রাব্বি রতনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মো. নাসির খাঁন। সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইমাদ উদ্দিন তালুকদার, অর্থ সম্পাদক আতিকুর রহমান শাকের, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মুফতি মাওলানা শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিয মাওলানা এনামুল হক, আল ইসলাহ নেতা সৈয়দ ইউনুছ আলী, মাওলানা ইছহাক আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী