রাজনগরে শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

রাজনগরে শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ১০:৪৫:০৬ পূর্বাহ্ন

রাজনগরে শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, আল্লাহ প্রদত্ত ও রাসুল (সা.) প্রদর্শিত পথে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে ভূমিকা রাখতে হবে। সালাত, কুরবানী, জীবন ও মৃত্যু, সবকিছুই আল্লাহর জন্য হওয়া উচিৎ। হিম্মত, হিকমত ও সময়োপযোগী সিদ্ধান্তের আলোকে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। ছাত্রসমাজের কর্ণকুহরে ইসলামের সৌন্দর্য পৌঁছে দিতে হবে। অনুকূল পরিবেশকে যথাযথ ব্যবহারের প্রচেষ্টা জোরদার করা দরকার। দ্বিধাহীন চিত্তে যেকোনো পরিস্থিতিতে দ্বীনের পথে অকুতোভয় সৈনিকের মতো ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ।

তিনি শনিবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজারের রাজনগর উপজেলা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান আলোচক হিসেবে সমাপনী বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা হাফেজ রায়হান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মৌলভীবাজার জেলার সাবেক আমীর আব্দুল মান্নান।

রাজনগর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও  সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল মাহমুদ, মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারিক আজিজ ও শাবিপ্রবি শাখার সেক্রেটারি ছাত্রনেতা মাসুদ রানা তুহিন।

প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, ছাত্রশিবির মেধা ও নৈতিকতার সমন্বয়ে ছাত্রদেরকে গড়ে তুলতে চায়। দেশপ্রেম হৃদয়ে লালন করে মাতৃভূমিকে সাজাতে চায়। রিপোর্টং পদ্ধতিতে ভারসাম্যপূর্ণ জীবন গঠনে সহায়তা করে। ছাত্রকল্যাণ ও সমাজকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে। ছাত্রশিবিরের রয়েছে বিজ্ঞানসম্মত ৫ দফা কর্মসূচি। শিক্ষানীতির সংস্কারে রয়েছে সুনির্দিষ্ট প্রস্তাবনা। লিডারশীপ ডেভেলপমেন্ট-এর অনন্য ব্যবস্থাপনা। সৃজনশীল প্রকাশনা, বিজ্ঞান সামগ্রী প্রকাশনা ও সাহিত্য সাংস্কৃতিক ক্ষেত্রে সৌন্দর্যমন্ডিত উদ্যোগ  ছাত্রশিবিরের ভাবমর্যাদা বৃদ্ধি করেছে; আল-হামদুলিল্লাহ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী