মৌলভীবাজারে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

মৌলভীবাজারে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ১১:০০:১৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

ছবি : ফাইল ফটো


‘জলাতঙ্ক নিমূলে প্রয়োজন সব প্রতিবন্ধকতা নিরসনে’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষ্যে মৌলভীবাজারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রাণিসম্পদ দপ্তর কনফারেন্স হল রুমে বিশ্ব জলাতঙ্ক দিবস অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ। মূখ্য আলোচক হিসেবে বিশ্ব জলাতঙ্ক দিবসের গুরুত্ব উপস্থিত সবার সামনে তুলে ধরেন শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কর্ণ চন্দ্র মল্লিক।

বক্তারা বলেন, মরণঘাতী জলাতঙ্ক বহু পুরোনো সংক্রামক রোগ। এই রোগের লক্ষণ দেখা দিলে মৃত্যু অনিবার্য। তবে সময়মতো সঠিক ব্যবস্থা তথা টিকা গ্রহণ করলে এ রোগ শতভাগ প্রতিরোধযোগ্য। কুকুর, বিড়াল, বানর, বেজি ও শিয়ালের কামড় বা আঁচড় দিলে সঙ্গে সঙ্গে ক্ষারযুক্ত সাবান পানি দিয়ে আক্রান্ত স্থান কমপক্ষে ১৫ মিনিট ধুয়ে নিতে হবে। সঙ্গে যথাসময়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনুল হক, জুড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমাপদ দে, জেলা প্রাণি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ নীরোধ চন্দ্র সরকার, ডাঃ তারিক আজিজ রিগান। এছাড়া ও মৌলভীবাজার জেলার সকল প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও খামারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অতিথিরা জলাতঙ্ক রোগ নিয়ে সচেতনতামূলক  বক্তব্য রাখেন। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী