সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের সামনে নয়া হাওরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন উপজেলা সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে শরীফ মিয়া (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মাছ ধরতে গ্রামের সামনে নয়া হাওরে যান শরীফ। এসময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটে। এতে বজ্রাঘাতে মারা যান শরীফ।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জৈন্তা বার্তা / আরআর




