ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতের আঘাতে ৪ জন মৃত্যু হয়েছে। এদিন জেলার আরেক উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে আরও ১ জনের মৃত্যু হয়েছে। জেলার দোয়ারাবাজারে ২ জন, জামালগঞ্জ ১ ও ছাতক উপজেলায় ১ জন বজ্রপাতে এবং বিশ্বম্ভরপুরে ১ জন বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছেন।
আজ রোববার ( ২৯ সেপ্টেম্বর ) সকালে উপজেলা পান্ডারগাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. জালাল উদ্দিন ৩৬ ও একই গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন ২৬ হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্হলেই তাদের মৃত্য হয়।
জানা যায়, রোববার সকাল সাড়ে ৭টার দোয়ারাবাজার উপজেলায় দেখার হাওরে মাছ ধরতে যান দুজন। এসময় ঝড়বৃষ্টি হতে থাকে। মাছ ধরার এক পর্যায়ে শুরু হয় প্রচণ্ড বজ্রপাত। এসময় একটি ছাতার নিচে দুজন বসে পড়েন কিন্তু তখনই জালাল ও জসিম বজ্রপাতে আঘাতে হাওরেই পড়ে যান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাঁদেরকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এদিকে জেলার জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে হাওরে মাছ ধরতে গিয়ে শরীফ মিয়া (৩০) নামের আরও এজকজনের বজ্রঘাতে মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার ভোররাতে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে কালাগুজা গ্রামের নয়া হাওরে মাছ ধরার জন্য যায় শরীফ। পরে সকালে হাওরে অন্য জেলেরা মাছ ধরতে গিয়ে শরীফ মিয়ার লাশ দেখতে পেয়ে তার পরিবারের খবর দেওয়া হয়। খবর পরে পরিবারের লোকজন হাওরে গিয়ে শরীফের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
একইদিন সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার মল্লিকপুর গ্রামের পাশের হাওরে সুন্দর আলী ৪০ নামের আরেক বৃদ্ধ বজ্রপাতে মারা গেছেন। তিনি মল্লিকপুর গ্রামের খুরশেদ আলীর ছেলে।
জানা যায়, আজ সকালে বৃষ্টির মধ্যে ছাতক উপজেলার বোয়ালীয়া হাওরে মাছ ধরতে যান সুন্দর আলী। মাছ ধরার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি তীব্রতা বাড়লে হঠাৎ বজ্রপাতে সুন্দর আলী আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
অপরদিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মতুরকান্দি গ্রাম সংলগ্ন রাতের কোনো এক সময়ে বিদ্যুৎ ট্রান্সমিটারে বিদ্যুৎ স্পৃষ্টে এক আজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। রোববার ( ২৯ সেপ্টেম্বর ) সকালে স্থানীয় গ্রামের লোকজন ট্রান্সমিটার কুটির নীচে সরঞ্জামসহ তার মরদেহ দেখতে পান। গ্রামের লোকজন ধারণা করছেন রাতের আধারে বিদ্যুৎ ট্রান্সমিটার চুরি করতে এসে তার বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, সুনামগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে বিশ্বম্ভরপুরে একজন মারা গিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানা যাবে।
জৈন্তাবার্তা / জারা




