ছবি: নিজস্ব
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ২৫ নং সার্কেল এসোসিয়েশন ইউ কে' এর উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ১১ গ্রামের সুবিধাবঞ্চিত মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বুধরাইল উপ স্বাস্থ্য কমপ্লেক্সে সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রতিনিধিদের মাধ্যমে এসব অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন- জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।
উপস্থিত ছিলেন- শেখ হারুন মিয়া, আলমগীর জিম্মাদার, বাবুল মিয়া, সেলিম আহমদ, ইয়াফর মিয়া, লাহিন মিয়া, কয়ছর আহমদ, গোলাপ মিয়া, ফয়জুল ইসলাম, মকলিছুর রহমান, মোঃ আব্দুল আহাদ প্রমুখ।
জৈন্তাবার্তা / জারা




