কমলগঞ্জে যৌথ বাহিনীর অ ভি যা নে ইউপি চেয়ারম্যান আ ট ক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

কমলগঞ্জে যৌথ বাহিনীর অ ভি যা নে ইউপি চেয়ারম্যান আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০৭:০০:৩৮ পূর্বাহ্ন

কমলগঞ্জে যৌথ বাহিনীর অ ভি যা নে ইউপি চেয়ারম্যান আ ট ক

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুলকে আটক করা হয়েছে। রবিবার দুপুর ২ টায় রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। তিনি সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদের ছোট ভাই।  

আটকের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘যৌথ বাহিনী অভিযান চালিয়ে রহিমপুর ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, মৌলভীবাজার সদর মডেল থানায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের কলেজ ছাত্র তোফায়েল আহমেদ শরীফ বাদী হয়ে সম্প্রতি একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অন্যদের সাথে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে আসামী করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, আটক রহিমপুর ইউপি চেয়ারম্যানকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় মডেল থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়। পরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী