ছবি: “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা” এর পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ কলেজে “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা” এর পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। রবিবার (২৯ সেপ্টেম্বর) রানীগঞ্জ কলেজে হল কক্ষে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠিত হয় ।
রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি মো. কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার এর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংস্থা’র প্রচার সম্পাদক জুবায়ের সাহেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক এনাম । এ সময় তিনি মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য নগদ পাঁচশত টাকা করে প্রদান করেন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ জনাব আলাউর রহমান ঠাকুর। এতে আরও বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক লিটন চন্দ্র, রানীগঞ্জ কলেজের সমাজ বিজ্ঞান প্রভাষক মিছলুর রহমান।
বক্তব্য রাখেন বাদল দাস, রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সহ সভাপতি জগন্নাথ দাশ ও জুবের উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মুহিবুর রহমান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সহ সভাপতি ফয়জুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মাহি, অর্থ সম্পাদক রাকিব আলী, সহ প্রচার সম্পাদক নাইম আহমদ মাহদী, শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ হাসান মাহদী, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আপ্তাব উদ্দিন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আজহার হোসেন, সহ পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফারহান আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমদ রামিম, সিনিয়র সদস্য হাবিবুর রহমান, সিনিয়র হাফিজ মাছুম বিল্লাহ, সদস্য সাকিব আহমদ ও জিয়া উদ্দিন প্রমুখ
জৈন্তাবার্তা / রহমান




