মৌলভীবাজারে বিশ্ব হার্ট দিবস পালিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

মৌলভীবাজারে বিশ্ব হার্ট দিবস পালিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ১০:৪১:৩৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বিশ্ব হার্ট দিবস পালিত

ছবি : বিশ্ব হার্ট দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত।


‘হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধের জন্য সক্রিয়ভাবে কাজ করতে হবে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার (২৯ সেপ্টেম্বর)  ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজারের আয়োজনে  বিশ্ব হার্ট দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালি, ফ্রি হার্ট ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার এর সভাপতি মোসাহিদ আহমদ চুন্নুর নেতৃত্বে বেঙ্গল কনভেনশন হল থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ খানদানি রেস্টুরেন্টে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার এর সভাপতি মোসাহিদ আহমদ চুন্নু, প্রফেসর সৈয়দ মুহিব, প্রভাষক শামিম আহমেদ, আহাদুর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহসিনসহ অন্যন্যরা।

সকাল ১১টা থেকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার কার্যালয় ঘড়োয়ায় ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিভিন্নউপজেলা থেকে আগত রোগীরা হার্ট চেকআপ পত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী