প্রতীকী ছবি
সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্টে একটি গ্যাস সিলিন্ডারদের গোদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে শহরতলীর রাধানগর পয়েন্টের তৈয়বুর রহমানের গ্যাস সিলিন্ডারের গোদামে আগুনের সূত্রপাত হয়। পরে ধীরে ধীরে আশেপাশের কয়েকটি মার্কেটে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের দুইটি টিম আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ফায়ার স্টেশনের ইন্সপেক্টর সুবল চন্দ্র।
স্থানীয় ব্যবসায়ি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফুল মিয়া জানান, অগ্নিকাণ্ডে রাধানগর বাজারের অন্তত ৭ টি দোকানের কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস। কিন্তু গ্যাস সিলিন্ডারের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে জানান তিনি।
জৈন্তাবার্তা / রহমান




