কেন সবসময় মেয়েকে সঙ্গে রাখেন ঐশ্বরিয়া, জানালেন কারণ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ PM

কেন সবসময় মেয়েকে সঙ্গে রাখেন ঐশ্বরিয়া, জানালেন কারণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ১২:১৫:১৫ PM

কেন সবসময় মেয়েকে সঙ্গে রাখেন ঐশ্বরিয়া, জানালেন কারণ

ছবি:সংগৃহীত


বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের একমাত্র কন্যা আরাধ্য। চলতি বছরেই ১৩ বছরে পা রেখেছে আরাধ্য। বাবা-মা অভিনয়ের সঙ্গে যুক্ত থাকায় জন্মের পর থেকেই লাইট, ক্যামেরার সামনেই বেড়ে উঠতে হয়েছে তাকে। 

বলিউডের তারকা দম্পতির মেয়ে হওয়ায় আরাধ্যকে নিয়ে ভক্তদের আগ্রহেরও কমতি ছিল না। প্রায় সবসময় দেখা যায়, মা ঐশ্বরিয়ার হাত ধরেই বিভিন্ন স্থানে হাজির হন আরাধ্য। এবারো যেমন তেমনই চিত্রের দেখা মিলল।

প্যারিস ফ্যাশন উইক হোক কিংবা আবু ধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) উৎসব, সব জায়গাতেই ঐশ্বরিয়ার পাশে থাকেন মেয়ে আরাধ্য। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে আবু ধাবিতে অনুষ্ঠানের গ্রিন কার্পেটে মেয়ের হাত ধরেই সামনে এলেন সাবেক এই বিশ্বসুন্দরী। তবে কেন সর্বদা মেয়েকে নিয়ে ঘোরেন ঐশ্বরিয়া? আইফার মঞ্চে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পোজ দেয়ার সময় সেই প্রশ্নেরই জবাব দিয়েছেন তিনি। 

এক ভিডিওতে দেখা গেছে, রেড কার্পেটে আরাধ্যর সঙ্গে হাসিমুখে পোজ দিচ্ছেন ঐশ্বরিয়া। ঠিক তখনই একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, কেন আরাধ্য সর্বদা সর্বত্র তার সঙ্গে থাকে? জবাবে সাবেক বিশ্বসুন্দরী বলেন, ‘ও আমার মেয়ে। তাই ও আমার সঙ্গে সব জায়গায় যায়’।

এরপর ওই সাংবাদিক আরো বলেন, ‘আরাধ্য ইতিমধ্যেই সেরাটা শিখছে আপনার থেকে’। পাল্টা ঐশ্বরিয়া তার হাত মুঠো করে শূন্যে তুলে জানান, ‘তার মেয়ে আসলেই সেরা।’

গেল সপ্তাহের শুরুতে, আরাধ্যকে নিয়েই প্যারিসে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে ল’রিয়াল প্যারিসের একটি ইভেন্টে মার্জার সরণীতে হাঁটেন নায়িকা। এরপর আইফার মঞ্চেও একসঙ্গে দেখা মিলল মা-মেয়ের।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান