পদোন্নতি পেয়ে ওসি হলেন শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

পদোন্নতি পেয়ে ওসি হলেন শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ০১:৪১:৫৮ পূর্বাহ্ন

পদোন্নতি পেয়ে ওসি হলেন শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা

ছবি নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আমিনুল ইসলাম সেলিম। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে তিনি শ্রীমঙ্গল থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর পূর্বে তিনি ২০২২ সালের ১৩ নভেম্বর শ্রীমঙ্গল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে শ্রীমঙ্গলে যোগদানের পর অনুদঘাটিত হত্যা মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় পুলিশের সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী পুলিশ পরিদর্শক হিসেবে শ্রীমঙ্গলের ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জন করেন এবং পুরস্কৃত হন।

পূর্বে তিনি মৌলভীবাজার জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করে পুলিশ সুপার কার্যালয় থেকে বিশেষ পুরস্কারে ভূষিত হন। তা ছাড়া শ্রীমঙ্গল থানায় তদন্ত কর্মকর্তা থাকাকালীন সময়ে তিনি তার দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করেন। তিনি দায়িত্বরত অবস্থায় অনেক রহস্যজনক হত্যা মামলাসহ আরও অনেক মামলা তদন্তের দায়িত্ব সফলভাবে পালন করেন। যার কারণে বিভিন্ন সময় শ্রেষ্ঠত্বের পুরস্কারও অর্জন করেন।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী