৫ দিনের রিমান্ডে সাবেক এমপি সুলতান মনসুর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

৫ দিনের রিমান্ডে সাবেক এমপি সুলতান মনসুর

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ০৬:০৬:০৫ পূর্বাহ্ন

৫ দিনের রিমান্ডে সাবেক এমপি সুলতান মনসুর

ছবি: সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর


আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৩০ সেপ্টেম্বর (সোমবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নুর এ আদেশ দেন। 

এর আগে বিএনপির মহাসমাবেশে ও নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় পল্টন থানায় করা মামলায় সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

উল্লেখ্য সোমবার সকালে কানাডা থেকে ঢাকা শাহজালাল বিমানবন্দরে নামলে তাকে ইমিগ্রেশন থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর তাকে প্রথমে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তুলা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী