কমলগঞ্জে অটোরিক্সা উল্টে নি হ ত ১
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

কমলগঞ্জে অটোরিক্সা উল্টে নি হ ত ১

মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ০৭:৫৭:৫২ পূর্বাহ্ন

কমলগঞ্জে অটোরিক্সা উল্টে নি হ ত ১

ছবি: সংগৃহীত


মৌলভীবাজার জেলার  কমলগঞ্জ- উপজেলায়  লাউয়াছড়া জাতীয় উদ্যান মাগুরছড়া মোড়ে অটোরিক্সা উল্টে আবু সাঈদ শাহীন (৪৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার(৩০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কমলগঞ্জ পর্যটন এলাকা লাউয়াছড়ায় ঘুরতে আসা পর্যটক আবু সাঈদ শাহীনসহ কয়েকজনের একটি দল কমলগঞ্জের মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও শ্রীমঙ্গলের বাইক্কা বিল ঘুরার জন্য একটি অটোরিক্সা ভাড়া করেন। সোমবার শ্রীমঙ্গলের একটি হোটেল থেকে ওই অটোরিক্সা নিয়ে কমলগঞ্জের মাধবপুর লেক দেখার উদ্দেশ্যে বের হন। লাউয়াছড়া উদ্যানের মাগুরছড়া মোড় অতিক্রমের সময় ব্রেক ফেল করে অটোরিক্সা উল্টে যায়।

এসময়ে ডানপাশে থাকা আবু সাঈদ শাহীন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। সাঈদের পৈত্রিক বাড়ি নোয়াখালি জেলার সুধারাম থানার মাইজদী গ্রামে। এর সময় তার সাথের  চারজন গুরুতর আহত হন।

কমলগঞ্জ থানার নবাগত ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী