কুলাউড়ায় দুই ডাকাত গ্রেপ্তার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

কুলাউড়ায় দুই ডাকাত গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ১০:৪৬:৩৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় দুই ডাকাত গ্রেপ্তার

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার হাজীপুর ইউনিয়নের নূর মিয়ার ছেলে তালেব (৪২) ও কমলগঞ্জ উপজেলার পতনউষা ইউনিয়নের মৃত আমজদ আলীর ছেলে তাজুদ আলী ,প্রকাশ তাজুদ (৪০)।

থানা সূত্রে জানা গেছে, রবিবার রাতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল রাজ্জাক, এসআই আব্দুর রহিম জিবান ও শাহ হিমেল সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর এলাকা থেকে ডাকাত তাজুদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তালেবকেও তার বাড়িতে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. গোলাম আপছার সীমান্তের ডাককে বলেন গ্রেপ্তারকৃত তাজুদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র মামলাসহ ৭টি এবং তালেবের বিরুদ্ধে ২টি মামলা চলমান রয়েছে। সোমবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী