মাধবপুরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ২০জন আহত
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

মাধবপুরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ২০জন আহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ১২:১৬:৪৯ অপরাহ্ন

মাধবপুরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ২০জন আহত

ছবি: সংগৃহীত


মাধবপুর উপজেলার কাটুরা গ্রামে পূর্ববিরোধের জের ধরে দু পক্ষের সংঘর্ষে নারী সহ কমপক্ষে ২০জন আহত হয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) সকালে ওই গ্রামের হুমায়ূন কবীর ও আলী আহম্মদের লোকজনের মধ‍্যে সংঘর্ষের ঘটনা  ঘটে। খবর পেয়ে মাধবপুর থানার একদল পুলিশ ঘটনাস্হলে পৌছলে পরিস্হিতি স্বাভাবিক হয়। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে দু পক্ষের মধ‍্যে মামলা মোকদ্দমা চলে আসছিল।

শনিবার সকালে আলী আহম্মদ পক্ষের কয়েকজন জমিতে কাজ করতে যাচ্ছিলেন।পুর্ব বিরোধের জের ধরে  হুমায়ূন কবীরের লোকজন তাদের পথরোধ করলে দুপক্ষের মধ‍্যে সংঘর্ষ বাধে।খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারী সহ কমপক্ষে ২০জন আহত হন।

এর মধ‍্যে দানাই মিয়া,হৃদয় মিয়া, হুমায়ূন কবীর,খলিলুর রহমান ছোট, ফয়জুন্নেছা, মাকসুদা আলাই মিয়া ,কাশেম মিয়া.সুমন মিয়া,আলী, সেনু মিয়া, আকবর,সাদেক মিয়া, কামরুল,এনাম খা  ফরিদ মিয়া মাধবপুর উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্সসহ বিডিন্ন হাসপাতালে  চিকিৎসা  নিচ্ছেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খান বলেন খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্হলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। 

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক