অস্কারে লড়বে বাংলাদেশী সিনেমা 'বলী'
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ PM

অস্কারে লড়বে বাংলাদেশী সিনেমা 'বলী'

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৯:২১:২০ AM

অস্কারে লড়বে বাংলাদেশী সিনেমা 'বলী'

ছবি:সংগৃহীত


অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৭তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে লড়বে ইকবাল হোসাইন চৌধুরী’র চলচ্চিত্র বলী (দ্য রেসলার)।

অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী (দ্য রেসলার) ছবি জমা পড়ে। 

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চলচ্চিত্রটি দেখার পর বলী ছবিকে চূড়ান্ত করে ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি। 

পিপলু আর খানের প্রযোজনায় বলী ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা নাসির উদ্দিন খান, একেএম ইতমাম,  প্রিয়াম অর্চি, এনজেল নুর, তাহাদিল আহমেদ প্রমুখ।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ড  অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেইগুলোরই একটি। 

জৈন্তাবার্তা / রহমান