বৈধপথে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের ঋণ সুবিধা বাড়ল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

বৈধপথে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের ঋণ সুবিধা বাড়ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ১২:৫৪:৫১ অপরাহ্ন

বৈধপথে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের ঋণ সুবিধা বাড়ল

ছবি সংগৃহীত


বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের ঋণের পরিমাণের পাশাপাশি পরিধি বেড়েছে। এখন থেকে বিদেশে কর্মরত যারা আছেন এবং বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠান, এমন প্রবাসী দেশের ব্যাংক থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে এডি ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, যেসব বাংলাদেশি নাগরিক বিদেশে কর্মরত রয়েছেন (প্রবাসী) এই ঋণ নেবেন। আর বৈধভাবে পাঠানো রেমিট্যান্সের ভিত্তিতে ঋণ পাওয়ার যাবতীয় বিষয় নির্ধারণ করা হবে। প্রবাসীদের বৈধ চ্যানেলে পাঠানো রেমিট্যান্স থেকে ঋণের কিস্তি পরিশোধ করার বিধান রাখা হয়েছে। আর ঋণ দেওয়ার ক্ষেত্রে দেশের ব্যাংকিং নীতিমালার প্রচলিত ধারা মেনে চলার জন্য বলা হয়েছে।

প্রবাসীদের আর্থিক ভিত্তি বাড়ানোর জন্য ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার এ নির্দেশ দেওয়া হলো। নতুন নির্দেশনা মোতাবেক একজন প্রবাসী ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই ঋণ প্রবাসীরা প্রয়োজনীয় কাজে ব্যয় করতে পারবেন। এত দিন শুধুমাত্র উচ্চ আয়ের প্রবাসীরা গৃহনির্মাণের কাজে নির্দিষ্ট পরিমাণ ঋণ দেওয়া হতো।  

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক