বড়লেখা সরকারি ডিগ্রী কলেজে সীরাতুন্নবী (স.) শীর্ষক আলোচনা সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বড়লেখা সরকারি ডিগ্রী কলেজে সীরাতুন্নবী (স.) শীর্ষক আলোচনা সভা

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৭:১৬:৪৩ পূর্বাহ্ন

বড়লেখা সরকারি ডিগ্রী কলেজে সীরাতুন্নবী (স.) শীর্ষক আলোচনা সভা

ছবি : ফাইল ফটো


মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে সীরাতুন্নবী (স.) শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও অধ্যাপক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় শিক্ষার্থী আমিনুল ইসলাম তৌহিদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন হাজিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমীন, প্রধান আলোচকের বক্তব্য দেন কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মাওলানা মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা  সম্পাদক এম. এম আতিকুর রহমান, অধ্যাপক এ.কে.এম শফিউল আলম প্রমুখ। পরে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী