নবীগঞ্জে ট্রাক ও পিকআপের সংঘর্ষ, নিহত ১
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

নবীগঞ্জে ট্রাক ও পিকআপের সংঘর্ষ, নিহত ১

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৮:৩৪:১৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে ট্রাক ও পিকআপের সংঘর্ষ, নিহত ১

ছবি : ফাইল ফটো


 হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোখলেছ মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপ চালক।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর)  সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 জানা গেছে নিহত মোখলেছ মিয়া নেত্রকোনা জেলার বাসিন্দা । শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি বালি বোঝাই ট্রাক কান্দিগাঁও পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের যাত্রী মোখলেছ মিয়া (৩৫) নিহত হন এবং ভ্যান চালক গুরুতর আহত হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং মুমূর্ষু অবস্থায় আহত পিকআপ ভ্যান চালককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী