ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে ৬০ বস্তা ভারতীয় চিনি সহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে ছাতক থানার এস আই সিকন্দর আলী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চিনি উদ্ধার ও তিন চোরাকারবারিকে গ্রেফতার করেন।
দোয়ারাবাজার থেকে ছাতকগামী একটি পিকআপ ভ্যান থেকে বাশখালা এলাকায় তল্লাশি চালিয়ে ৬০ বস্তায় (৩ হাজার কেজি) ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এবং চোরাইপথে চিনিআমদানির সাথে জড়িত দোয়ারাবাজার উপজেলার মাছিমপুর গ্রামের আলী হোসেন (৩৫),একই গ্রামের ফয়ছল মিয়া (৪০) এবং নৈনগাঁও গ্রামের মোঃ কামরান হোসেনকে (২০) গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত চিনির বাজার মুল্য ৩ লক্ষ টাকা।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃগোলাম কিবরিয়া হাসান আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়ে বলেন,আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাবার্তা / রহমান




