ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দিরাই উপজেলায় খাস জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নইমুল ইসলাম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৪ অক্টোবর) জুম্মার নামের পর উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামেভএই সংঘর্ষে ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহত নইমুল ইসলাম প্রতিপক্ষের বন্দুকের গুলিতে মারা গেছেন বলে দাবি স্বজনদের।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে অনাবাদির খাস জমি নিয়ে মাতারগাঁও গ্রামের মকবুল লন্ডনি ও দারা মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এর আগে উভয়পক্ষের মধ্যে মারামারি ঘটনাও ঘটেছে। এর জের ধরে আজ জুম্মার নামাজের পর খাস জমির দখল নেওয়ার চেষ্টায় উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। এ সময় দারা মিয়া পক্ষের নইমুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।
মারা যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে এলাকার মানুষরা বলছে গুলি খেয়ে মারা গেছেন এটা আমরা এখন নিশ্চিত করে বলতে পারছি না ময়নাতদন্তের পর সঠিকটা বুঝাযাবে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা দুষ্কৃতকারীদের ধরতে অভিযান পরিচালনা করছি।
জৈন্তাবার্তা / জারা




