বড়লেখায় নিসচার উদ্যোগে ট্রাফিক ক্যাম্পেইন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বড়লেখায় নিসচার উদ্যোগে ট্রাফিক ক্যাম্পেইন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ১২:৩১:১৯ অপরাহ্ন

বড়লেখায় নিসচার উদ্যোগে ট্রাফিক ক্যাম্পেইন

বড়লেখায় নিসচার উদ্যোগে ট্রাফিক ক্যাম্পেইনের অংশ হিসাবে রাস্তার শৃঙ্খলা ফিরাতে নিসচার নেতৃবৃন্দ।


‌ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার' প্রতিপাদ্যে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ৪র্থ দিনে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৪ অক্টোবর) পৌর শহরে যানজট নিরসনে অংশগ্রহণ করেন মাসব্যাপী কর্মসূচীর উদযাপন কমিটির আহবায়ক ও নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ, সদস্য সচিব মো. জমির উদ্দিন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সমাজকল্যাণ ক্রীড়া সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য নূরে আলম মোহন, শাহাব উদ্দিন, নিরঞ্জন দেবনাথ নিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজ ট্রাফিক ক্যাম্পেইনে নিসচা নেতৃবৃন্দদের যে বিষয়গুলো চোখে পড়েছে, যত্রতত্র গাড়ি পার্কিং, ইজিবাইকের দৌরাত্ব, ডিভাইডারের বাকে বিভিন্ন যানবাহনের চলাচলের কারণে ঘটছে নানা দুর্ঘটনা, উল্টো পথে গাড়ি চালনা ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালনা। এসব নিরসনে বিভিন্ন মহলের নেতৃবৃন্দের সাথে সচেতনতা মূলক সভা-সেমিনারের উদ্যোগ গ্রহণ করবে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী