বাড়ি ফিরলেন রজনীকান্ত, কেমন আছেন অভিনেতা?
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২১ PM

বাড়ি ফিরলেন রজনীকান্ত, কেমন আছেন অভিনেতা?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ১১:৪৩:৫২ AM

বাড়ি ফিরলেন রজনীকান্ত, কেমন আছেন অভিনেতা?

ছবি:সংগৃহীত


দশ বছর আগেই হার্টের সমস্যা নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার অভিনেতা রজনীকান্ত। এরপর অনেকদিন সুস্থ ছিলেন। তবে শরীরের অন্যান্য কিছু সমস্যা থাকায় মাঝে মধ্যে হাসপাতালে যেতে হয়েছিল। 

ফের হার্টের সমস্যা দেখা দিয়েছিল তার। গত ৩০ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ধরা পড়ে তার হার্টে ব্লক আছে। 

চেন্নাই অ্যাপোলো হাসপাতালের ডাক্তাররা জানান, রিং বসিয়ে সেই ব্লক সারাতে হবে। অবশেষে সেটাই করা হলো। হাসপাতালের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার রজনীকান্তকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়। তার মহাধমনী অর্থাৎ যেটা হার্ট থেকে বেরোচ্ছে সেটা বেশ ফুলে গিয়েছিল। এরপর ১ অক্টোবর কোনো রকম কাটাঁছেড়া ছাড়াই তার মহাধমনীতে একটি রিং বসানো হয়। এরপর তার অবস্থা স্থিতিশীল হয়। রিং বসানোর পর এখন অনেকটা সুস্থ রজনীকান্ত। তাই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান