রাজনগরে দু র্ধ র্ষ চু রি, নগদ ৪ লক্ষ টাকাসহ স্বর্ণালংকার লু ট
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

রাজনগরে দু র্ধ র্ষ চু রি, নগদ ৪ লক্ষ টাকাসহ স্বর্ণালংকার লু ট

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০৫:০৪:৩৭ পূর্বাহ্ন

রাজনগরে দু র্ধ র্ষ চু রি, নগদ ৪ লক্ষ টাকাসহ স্বর্ণালংকার লু ট

প্রতীকী ছবি


মৌলভীবাজারের রাজনগরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরেরদল নগদ ৪ লক্ষ টাকা, ৫ভরি স্বর্ণ ও ১০ ভরি রৌপ্যালংকারসহ বিভিন্ন মালামল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে সদর ইউনিয়নের পর্শিপাড়া গ্রামের নূর মিয়ার বাড়িতে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর  ইউনিয়নের পর্শিপাড়া গ্রামের নূর মিয়া শুক্রবার তার ছেলেকে নিয়ে  সিলেট গিয়েছিলেন। বিকালের দিকে নূর মিয়ার স্ত্রী ও তার মেয়ে ঘর তালা দিয়ে গ্রামেরই তাদের আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন বেড়াতে। এই সুযোগে একদল দূর্ধর্ষ চুর ঘরের সামনের গ্রীল কেটে প্রবেশ করে বিভিন্ন আলমিরা ও মালামল তছনছ করে। নূর মিয়া তার ছেলের প্রবাসে যাওয়ার জন্য ঘরে রাখা ছিল নগদ ৪ লক্ষ টাকা। চুরের দল ওই টাকাসহ ১০ ভরি রৌপ্যালংকার ৫ ভরি স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা রাতে রাজনগর থানার এসআই অরুপ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় এখনো মামলা হয়নি।

ঘটনাস্থল পরিদর্শণকারী রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) অরূপ সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। কি কি মালামাল নিয়েছে তারা সঠিক তথ্য দিতে পারছে না। বলেছে ৫ ভরি স্বর্ণ ও ৪ লাখ টাকা নিয়েছে। আমরা বলেছি লিখিত অভিযোগ দেয়ার জন্য। এখনো লিখিত অভিযোগ দেন নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী