ছবি: সংগৃহীত
'শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার' প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ এ শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পরে ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশ হয়।
এতে বক্তারা বলেন, শিক্ষার বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কোনা বিকল্প নেই। এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারীদের চাকরির ক্ষেত্রে বিরাজমান সকল বৈষম্য দূর করে অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে। শিক্ষাব্যবস্থায় নানা বৈষম্যের কারণে সৃজনশীল ও মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন না। শিক্ষকের মানোন্নয়ন ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষাব্যবস্থার সকল বৈষম্য ও দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।
সমিতির জেলা সভাপতি শুভঙ্কর তালুকদার মান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জামাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রামানুজ রায়, সহ-সাধারণ সম্পাদক শাহিনা চৌধুরী রুবী, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, অর্থ সম্পাদক কাঞ্চন বৈদ্য, প্রচার সম্পাদক রজত কান্তি রায়, শিক্ষক নেতা প্রভাষক মো: হাবিবুল্লা আসকির তালুকদার, মো: মোছায়েল আহমদ, মো: সাজাউর রহমান, মো: হেলাল আহমদ, জয়ন্ত পাল প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




