বিশ্ব শিক্ষক দিবসে মৌলভীবাজারে আলোচনা সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

বিশ্ব শিক্ষক দিবসে মৌলভীবাজারে আলোচনা সভা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ১০:৩১:৩৩ পূর্বাহ্ন

বিশ্ব শিক্ষক দিবসে মৌলভীবাজারে আলোচনা সভা

ছবি:সংগৃহীত


 বিশ্ব শিক্ষক দিবসে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে আদর্শ শিক্ষক ফেডারেশন, মৌলভীবাজার জেলা শাখা’র আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন,মৌলভীবাজার জেলা সভাপতি প্রফেসর মামুনুর রশীদ।

ইম্পেরিয়েল কলেজ’র অধ্যাপক সিতাব আলী’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আদর্শ শিক্ষক ফেডারেশন, সিলেট মহানগ’র সভাপতি প্রফেসর ডক্টর এটি এম মাহবুব-ই-ইলাহি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ  প্রফেসর সৈয়দ মোঃ ফজলুল্লাহ, আদর্শ কলেজ শিক্ষক পরিষদ, মৌলভীবাজার জেলা সভাপতি প্রফেসর হাফেজ মাহবুবুর রহমান ওসমানী, আদর্শ শিক্ষক ফেডারেশন, সিলেট অঞ্চল’র সমন্বয়ক জাহেদুর রহমান চৌধুরী প্রমূখ।

বক্তব্য দেন কুলাউড়া, ভুকশিমইল আলীম মাদ্রাসার প্রিন্সিপাল এ এইচ এম বজলুল হক, পাথারিয়া গাস্কুল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক আব্দুল মোহাইমিন,নাজির হাসান দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওঃ আব্দুল মছব্বির, আদর্শ কিন্ডার গার্ডেন স্কুল শিক্ষক পরিষদ’র সভাপতি হাবিবুর রহমান হারিছ, আটঘর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়া প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা মন্ডলীও উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী