সুনামগঞ্জের ৪ উপজেলার ৭ আ.লীগ নেতা গ্রে ফ তা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সুনামগঞ্জের ৪ উপজেলার ৭ আ.লীগ নেতা গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ১১:০৯:৩৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জের ৪ উপজেলার ৭ আ.লীগ নেতা গ্রে ফ তা র

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের চার উপজেলার সাত আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন জগন্নাথপুর উপজেলার, একজন ছাতক উপজেলার, একজন দিরাই উপজেলার এবং চারজন দোয়ারাবাজার উপজেলার।

জানা যায়, শনিবার ভোররাতে ইকড়ছই এলাকার নিজ বাড়ি থেকে জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুকুর আলী ভূঁইয়া কে (৫৯) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শুক্রবার রাতে ও শনিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলার চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খসরু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আলী আকবর, শ্রমিক লীগের ইউনিয়ন সভাপতি ছদরুল হক এবং উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক।

অপরদিকে শনিবার সকালে নিজ বাড়ি থেকে গ্রেফতার হয়েছেন ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি ও ইউপির বুড়াইরগাঁও গ্রামের ছবর আলীর ছেলে মখলিছুর রহমান। সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে আওয়ামী লীগের এই নেতাকে গ্রেফতার করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়াও দিরাই উপজেলায় কামনাশীষ রায় নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। শনিবার রাত ৮টার দিকে পৌর সদরের সেন মার্কেট থেকে গ্রেফতার করে দিরাই থানা পুলিশ। জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়েছে। রাতেই দিরাই থানা পুলিশ তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন আহত জহিরের ভাই হাফিজ আহমদ। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামী করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী