ছাতকে অবৈধ স্থাপনার কারণে জনচলাচলে দুর্ভোগ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

ছাতকে অবৈধ স্থাপনার কারণে জনচলাচলে দুর্ভোগ

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ০১:১৬:০৬ পূর্বাহ্ন

ছাতকে অবৈধ স্থাপনার কারণে জনচলাচলে দুর্ভোগ

ছবি নিজস্ব


সুনামগঞ্জের ছাতক পৌর শহরের মন্ডলীভোগস্থ হাসপাতাল রোড থেকে ভেতরে কয়েকটি সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের মানুষজনের চলাচলের জন্য একটি রাস্তা রয়েছে। এ রাস্তার ভূমিদাতা একই মহল্লার অধীর মালাকার। ভেতরের বাসা-বাড়ির পরিবারের ছেলে-মেয়েদের স্কুল-কলেজে যাওয়া-আসা নির্বিঘ্ন করতে এবং জনচলাচলের স্বার্থের কথা বিবেচনা করে পৌর কর্তৃপক্ষের মাধ্যমে গত দুই বছর আগে ড্রেনসহ এই পাকা রাস্তা নির্মাণে সহায়তা করেন অধীর মালাকার।

কিন্তু প্রভাবশালী প্রতিবেশী মাওলানা আলাউদ্দিন ও এমাদ উদ্দিনের জায়গা রাস্তা সংলগ্ন স্থানে থাকায় তারা রাস্তা পাকাকরণের কাজে বাধা সৃষ্টি করেছেন। তারা রাস্তার প্রবেশদ্বারে অবৈধ স্থাপনা নির্মাণ করে রাস্তার কাজ আটকে দেন। ফলে পুরো রাস্তা পাকা হলেও রাস্তার প্রবেশদ্বার পাকা না থাকায় জনগণকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিষয়টি নিয়ে স্থানীয় মুরব্বীদের মাধ্যমে অনেক সালিশ-বিচার করেও কোনো সুরাহা হয়নি। অধীর মালাকার জানান, রাস্তার প্রবেশদ্বার থেকে অবৈধ অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে জনচলাচলের জন্য রাস্তা খুলে দিতে হবে- স্থানীয়ভাবে কয়েকবার এমন সিদ্ধান্ত হলেও কোনো তোয়াক্কাই করছেন না প্রভাবশালী ব্যক্তিরা।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত এমাদ উদ্দিনের মোবাইল ফোনে কল দিলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

এদিকে, বিষয়টি নিয়ে অধীর মালাকার ছাতকের পৌর প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে ছাতকের পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না জানান, ঘটনাটি খুব পুরনো। তবে একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী