মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: জরিমানা আদায়
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: জরিমানা আদায়

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ০৪:২৯:৪২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: জরিমানা  আদায়

ছবি: নিজস্ব


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে রাজনগর থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় ০৬ অক্টোবর মৌলভীবাজার রাজনগর উপজেলার মুন্সিবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, প্যাকেটজাত পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সিবাজারে অবস্থিত মায়া এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, লুলু মিয়া স্টোরকে ৪ হাজার টাকা, সাকিল এন্টারপ্রাইজকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।        

অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে  ১৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী