‘ছোট পর্দার সব তারকাই বিছানায় গিয়ে সফল হয়েছে’
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২০ PM

‘ছোট পর্দার সব তারকাই বিছানায় গিয়ে সফল হয়েছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ০৩:১০:০৪ AM

‘ছোট পর্দার সব তারকাই বিছানায় গিয়ে সফল হয়েছে’

ছবি: সংগৃহীত


বলিউডের বিরুদ্ধে রয়েছে বহু অভিযোগের তীর। তার মধ্যে অন্যতম কাস্টিং কাউচ অর্থাৎ কাজ দেওয়ার নামে অশালীন প্রস্তাব। গ্ল্যামারের আলোর ঝলকানির ওপারে ঘাপটি মেরে আড়ালে থাকা ব্যক্তিদের মুখোশ সামনে এনেছেন নার্গিস ফাকরি, রিচা চড্ডার মতো জনপ্রিয় নায়িকারা।

এবার টিনসেল নগরীর অন্ধকারের চিত্র তুলে ধরলেন অনুরাগ বসুর 'লুডো' ছবির অভিনেত্রী আশা নেগি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, কীভাবে এক ছোট পর্দার শুটিং কো-অর্ডিনেটর তার শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিল কাজের বিনিময়ে!

অভিনেত্রীর কোথায়, ‘বহু বছর আগের কথা। তখন আমার বয়স মাত্র ২২ বছর। ইন্ডাস্ট্রিতে নতুন পা রেখেছি। সেই সময় ছোট পর্দায় ধারাবাহিকের কো-অর্ডিনেটররা থাকতেন। এমনই একজন ব্যক্তি আমাকে সরাসরি তার শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। জানিয়েছিলেন, এভাবেই নাকি ছোট পর্দার জগতে কাজ চলে। কাজ পেতে হলে আমাকেও এই পথ অবলম্বন করতে হবে। আর যদি সেটা না করি, তাহলে কখনোই সাফল্যের মুখ দেখব না। ছোট পর্দার সব বড় তারকাই এসব করেছে!’

আমি সরাসরি জানিয়েছিলাম ‘কম্প্রোমাইজ’ করার পথে হাঁটতে চাই না। জোর গলায় বলেছিলাম, ‘এভাবে ক্যারিয়ারে সফল হতে চাই না।’ তবে যতোই বাইরে দৃঢ়তা থাকুক না কেন, ভেতরে ভেঙে পড়েছিলাম।

পরবর্তীতে একজন বন্ধুকেও জানিয়েছিলাম এই ঘটনার কথা। সব শুনে নিস্পৃহ গলায় সে বলেছিল, ‘তো? এমনটাই তো হয় এখানে। খুব সাধারণ ব্যাপার এসব।’

তবে এসব যে তাকে দমিয়ে রাখতে পারেননি, সে কথাও জোর গলায় জানিয়েছেন আশা নেগি। নিজের অভিনয় দক্ষতার উপর ভর করেই 'পবিত্র রিস্তা', 'বারিষ'-এর মতো বহুল জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে সুযোগ পেয়েছিলেন। এরপর কাজ করেন 'স্বপ্ন সে ভরে নয়না', 'বাড়ে আচ্ছে লগতে হ্যায়' এর মতো ধারাবাহিকেও।  

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান